দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের ধাক্কা কাটিয়ে নতুন গতি এসেছে। এ সময়ের মধ্যে প্রবাসীরা ১৩৮ কোটি ৯০ লাখ (১ দশমিক ৩৮ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ১১ আগস্ট একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা)। গত বছরের (২০২৫) একই সময়ে (১-১১ আগস্ট) দেশে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে এই ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৫ দশমিক ৬ শতাংশের বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা টাকার অংকে প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাত্ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৮ শতাংশ ইতিবাচক বার্ষিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
/অ